আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৫২:১৫ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৫২:১৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার স্বনামধন্য শিক্ষিকা, বেক্সিমকো ফার্মার ফিন্যান্স ডিরেক্টর আলহাজ্ব আলী নেওয়াজের ছোট বোন পটিয়া উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামীমা আক্তার ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। এ সময় তিনি ৪ ভাইসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। গত শনিবার বাদে জোহর এয়াকুবদন্ডী হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও হাবিবুল হাসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ্, শিক্ষক নেতা স্বপন নাথ, দিল মোহাম্মদ সানি ও আবুল মাসুম মাস্টারসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।