চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া রাহাত আলী হাই স্কুলের ৯৪ ব্যাচের ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৪৫:২২ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৪৫:২২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের উদ্যোগে গতকাল গাজী কনভেনশন সেন্টারে মাহে রমজানের তাৎর্পয শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সভাপতি নাজিম উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক আহমদ হোসেন মোরশেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফোরকান বাবু, মামুনুল ইসলাম, কাজী কাদের, মীর সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার হাবিব উল্লাহ বাবুল, সহকারী কমিশনার আশিষ মুহুরী রাজু, অর্থ সম্পাদক নুরুল আলম ব্যাংকার প্রমুখ।

এতে বক্তারা বলেন, পটিয়ার ঐতিহ্যবাহী বিদ্যা নিকেতন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রাকে সুসংহত করার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। পরে ৯৪ ব্যাচের পক্ষ থেকে সকল শিক্ষার্থীও উন্নয়নে কাজ করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *