প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৫৫:৫৬ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৫৫:৫৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ জনের হাতে প্রতিজন ৬ হাজার টাকা ৭৮ হাজার টাকা তুলে দেন ইউএনও মো, মাসুদুর রহমান ।
এই সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সৈয়দ মোকাম্মেল হক শাহ, কর্মকর্তা কাজী জহুরুল ইসলাম, সৈয়দ দিদারুল আলম, মাওলানা মোজাম্মেল হক প্রমুখ।