চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে ঈদের জামাতে সূর্যের হাসি

প্রকাশ: ২০১৯-০৬-০৬ ০০:০১:২৯ || আপডেট: ২০১৯-০৬-০৬ ০০:০১:২৯

 খাগড়াছড়ি,প্রতিনিধি : সারাদেশের মতো পাহাড়ী জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতেও মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫জুন সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ ও মোনাজাত করান কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল নবী হাক্কানী। দেশের বিভিন্ন স্থানে মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ঈদের সকাল থেকে খাগড়াছড়িতে পরিবেশ ছিল অনুকূলে। তায় নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রীয় ঈদগাহে এসে জমায়েত হয় মুসল্লিরা। সূর্যের হাসিতেই সকাল ৮.৩০ টার সাথে সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ঈদের নামাজ শুরু হয়। পরে, পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী জেলা শহরের বিভিন্ন জামে মসজিদে ঈদের নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজ শুরু হওয়ার আগে খাগড়াছড়ি জেলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে ঈদের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম ও পৌর সভার মেয়র মো: রফিকুল আলম সকলকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের নামাজ আদায় শেষে মা-বাবা, আত্বীয়-স্বজনের জন্য দোয়া ও শান্তি কামনায় খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানসহ বিভিন্ন কবরস্থানে ছুঠে গিয়ে কবরবাসীদের শান্তি ও দোয়া কামনা করে জিয়ারত এবং মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *