জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-১১ ২৩:৪৫:৫১ || আপডেট: ২০১৯-০৬-১১ ২৩:৪৫:৫১
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হয়েছে একাধিক কক্ষের দুই বসতঘর। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার দক্ষিণ সরেঙ্গা গ্রামের কালা চাঁদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রায়পুরের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান,রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যে আনোয়ারা বেগম ও আবদুল গফুরের বসতঘর পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। সবমিলিয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।