চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বাইশারী-গর্জনিয়া সড়কের বেহাল দশা অভিভাবকহীন সড়কটি দেখার কেহ নেই

প্রকাশ: ২০১৯-০৬-১১ ২৩:৩৯:০৩ || আপডেট: ২০১৯-০৬-১১ ২৩:৩৯:০৩

 মোঃ জয়নাল আবেদীন টুক্কু : নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও রামু উপজেলারগর্জনিয়া সড়ক বর্ষার শুরু বেহাল দশা। অভিভাবকহীন এ সড়কটি দেখার কেহ নেই। রাস্তা নয় মনে হয় যেন মরন ফাঁদ। দৈনিক কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছে। বিগত এক যুগ ধরে সড়কটি মেরামত না করায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী। তার পর ও জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ আট কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে গন্তব্য স্থানে ছুটছে এসব এলাকার লোকজন। অবহেলিত জনপদের রাস্তাটি তিন ইউনিয়নের লক্ষাধিক জনসাধারণে চলাচলের একমাত্র মাধ্যম। পুরো এলাকাটি উন্নয়ন ও কৃষি ফলনশীল। শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করলেও বর্ষা মৌসুম শুরু হলে দুঃখের আর সীমা থাকে না। এসব কথা জানান স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল আলিম, বেলাল, জসিম, সাইমুন হাসান মানুসহ অনেকে।

পার্বত্য বান্দরবান জেলার বাইশারী ইউনিয়নের আওতায় এক কিলোমিটার এবং দীর্ঘ আট কিলোমিটার সড়কটির অবস্থান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন হয়ে কচ্ছপিয়া ভায়া গর্জনিয়া বাজার। ওই সড়ক দিয়ে দুটি উপজেলা সদর, নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলা যাওয়ার একমাত্র রাস্তা। শুধু সংস্কারের অভাবে দিন দিন খান খন্দ বেড়ে যাচ্ছে। সড়কটি মেরামত জরুরি হয়ে পড়েছে। দীর্ঘ আট কিলোমিটার সড়ক পথে বড়বিল, থোয়াইঙ্গাকাটা, থিমছড়ি, সিকদার পাড়া জুমছড়ি, শাহ মোহাম্মদের পাড়াসহ বিভিন্ন স্থানে করুণ দশায় পরিণত হয়েছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম সড়কটির করুণ পরিণতির কথা স্বীকার করে বলেন, তিনি বিষয়টি উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন করেছেন। দ্রুত কাজ শুরু করা হবে। তিন ইউনিয়নের লক্ষাধিক জনগণ সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *