প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ রাউজানে শহীদুল ইসলাম(২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবক উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ সমশের পাড়া গ্রামের ডেবার পাড় এলাকার কবির মিয়াজির বাড়ির নুর মোহাম্মদের পুত্র। ১৩ জুন সকালের দিকে যুবক নিজ বাড়ির শয়নকক্ষে এই ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য কমল চক্রবর্তী বীর কন্ঠকে জানান,আত্মহননকারী যুবক একজন অটোরিকশা চালক। সে গত বুধবার রাতে ফিলিং স্টেশন হতে গাড়িতে গ্যাস নিয়ে রাত ১টার দিকে বাড়ি ফিরে। প্রতিদিন সকাল ৯ টা-১০ টার দিকে ঘুম হতে জেগে উঠে।
তাই নিত্যদিনের মত ১০ টার দিকে তার মা তার শয়ন কক্ষে তাকে ডাকতে গিয়ে দেখেন সে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ির গিট দিয়ে ঝুলে আছেন। তখন তার মায়ের আহাজারিতে আশেপাশের লোকজন এসে ঝুলান্ত অবস্থা হতে লাশ নামিয়ে ফেলেন। পরে দুপুর ১২ টার দিকে রাউজান থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা সম্ভব হয় নি। লাশ উদ্ধারকারী রাউজান থানার উপপরিদর্শক শফিউল আলম বলেন, আমরা সংবাদ পেয়ে ১২ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হই। গিয়ে দেখি একটি একতলা বিশিষ্ট পাকা দালানের শয়ন কক্ষের খাটের উপর গলায় গামছা পেছানো। উপস্থিত লাশের লক্ষণ দেখে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা। আমরা লাশ নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আত্মহননকারী যুবকের পিতা নুর মোহাম্মদ ও তার মামা শফিউল আলম জানান, সে প্রতিদিন গাড়িতে গ্যাস ভর্তি করে রাত ১২টা-১ টার দিকে বাড়ি ফিরে।
এই কারণে সকাল ৯টা -১০টার দিকে ঘুম হতে উঠে। আজ (১৩ জুন)সকালে তার মা তাকে ডাকতে গিয়ে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। তারা আরো বলেন, তার সাথে কারো কোন মনোমালিন্য ছিল না। আমাদের কোন অভিযোগ নেই। আমরা ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চাই।