আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৬-১৩ ১৪:১৭:৪৯ || আপডেট: ২০১৯-০৬-১৩ ১৪:১৭:৪৯
প্রদীপ শীল, রাউজান :
রাউজান উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজী চাঁদ সড়কের ব্রিক সলিংয়ের কাজ করা হয়েছে। সড়কটি গত কয়েক বযৎসর বন্যায় পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
ক্ষতিগ্রস্ত সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হলে সড়কে যানবাহন চলাচলের অনুপযোগী পড়ে। সড়কে সৃষ্টি হওয়া গর্ত এলাকার লোকজন ভরাট করে সড়কটি জনগণের চলাচলের উপযোগী করে তোলা হয় ।
হাজার হাজার মানুষ সড়কটি দিয়ে চলাচল করে।হাজী চাঁদ মিয়া সড়কটি পাঠান পাড়ার সড়ক থেকে শুরু হয়ে ডাবুয়া জগন্নাথ হাট মৌলান দোস্ত মোহাম্মদ সড়কের সাথে মিলিত হয়। চিকদাইর ইউনিয়নের হাজী চাঁদ মিয়া বাড়ীর ছেলে- মেয়ে এ সকড় দিয়ে চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের, ডাবুয়া উচ্চ বিদ্যালয়, রাউজান কলেজ, গহিরা কলেজ, হাটহাজারী কলেজের যাতায়াত করেন।
সড়কটি বর্তমান সরকারের শাসন আমলে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ব্রিক সলিংয়ের কাজ করা হয় । চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান – রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সড়কটির ব্রীক সলিংয়ের কাজের জন্য ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ দেওয়া টাকা দিয়ে সড়কটিতে ডবল ইট বসিয়ে ব্রিক সলিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
আবরো এলাকার হাজারো মানুষ সড়ক দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছেন । চিকদাইর ইউনিয়নে আরো চলতেছে কয়েক কোটি টাকার উন্নয়নে কাজ বলেও জানান চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ।