চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ

প্রকাশ: ২০১৯-০৬-১৩ ১৫:২৩:৪৯ || আপডেট: ২০১৯-০৬-১৩ ১৫:২৩:৪৯

খলিল চৌধুরী, সৌদিআরব :

সৌদি আরবে সূর্যের আলোতে শ্রমিকদের কাজ নিষিদ্ধ করেছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূর্যালোকে কাজ না করার এ সিদ্ধান্ত বহাল থাকবে ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
শ্রমিকদের মানবিক দিক বিবেচনায় এনে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রণালয় থেকে জারিকৃত এ নির্দেশ বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এ আদেশ মেনে চলতে সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটও আহ্বান জানিয়েছে।

সূত্র : আরব নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *