মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-১৪ ২৩:৩৭:৫৯ || আপডেট: ২০১৯-০৬-১৪ ২৩:৩৭:৫৯
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পরিচলনা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) জুমার নামাজের পর সমাজের সকল স্থরের মানুষ ও মসজিদের জমি দাতা পরিবারের সদস্যদের সমন্বয়ে উপস্থিত সকলের মতামতের বৃত্তিতে হাত তোলা সমর্থনে এনামুল হক ভুট্টো সাভাপতি, মওলানা মুফিজুর রহমান পুনরায় সাধারণ সম্পাদক ও মোঃ ফাইসাল অর্থ সম্পাদক নির্বাচিত হন। এসময় সাবেক সভাপতি ফরিদুল আলম মেম্বার তার বক্তব্যে ১০ বছর দায়ীত্বকালীন সময়ের মসজিদের উন্নয়নেরর কথা তুলে ধরে নতুন কমিটিকে হিসাব-নিকাস হস্তান্তর করার কথা বলে বিদায় নেন। পরে পুরাতন কমিটি ও সমাজের সকল মুসুল্লিদের অনুমিতক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এসময় জমি দাতা পরিবারের প্রধান ব্যক্তি মোঃ সমশুল আলম,মনজুরুল আলম, এলাকার সাবেক মেম্বার ছালেহ আহাম্মদ, মাষ্টার মোঃ আমিন,ছিদ্দক আহাম্মদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতিদের সর্বোসমতিক্রে এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়ীত্ব পালন করতে সবাই মতামত ব্যাক্তকরে নতুন কমিটিকে অভিনন্দন জানান।