চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

রামুর কচ্ছপিয়ায় মারাত্মক ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৬-১৪ ২৩:৪৮:১৭ || আপডেট: ২০১৯-০৬-১৪ ২৩:৪৮:১৭

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে আবারও মারাত্মক ম্যালেরিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। শুক্রবার (১৪ জুন) ইউনিয়নের কচ্ছপিয়া দক্ষিণ পাড়া ১ নং ওয়ার্ডের মামুনুর রশিদ (১৮) নামে এক যুবক সকাল ৯ টায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সে ঐ এলাকার নুরুজ্জামানের মেজো ছেলে। স্থানীয় মোঃ শাহাজানসহ এলাকাবাসী জানান,মামুন ৩/৪ দিন ধরে জ্বরে ভোগছিল। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেও জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। শুক্রবার বিকাল ৫ টায় জানাযার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে এলাকার সচেতন মহল ম্যালেরিয়া রোগে দায়ীত্বরত পাড়া কর্মীদের অবহেলাকে দায়ী করছেন। কারণ তারা এলাকায় কোন রকমের দায়ীত্ব পালন করছেনা বিধায় আবারও এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। আবার অনেকে বলেন মুক্তি কর্তৃক দেওয়া মশারি টিক ভাবে অনেকে ব্যবহার ও করছেনা তাই এ রোগ দেখা দিয়েছে। এ বিষয়ে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি হাসপাতাল সূত্রে জানা যায় গত এক সপ্তাহে কয়েক জন গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের ম্যালেরিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে মারা যাওয়া মামুনের অবস্থা বেশি খারাপ দেখে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম প্রেরণ করা হলে সেখানে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *