আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৬-১৪ ১৯:৪৫:৫৪ || আপডেট: ২০১৯-০৬-১৪ ১৯:৪৫:৫৪
আলাউদ্দিন:
লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় আরফাত নামে এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। ১৪ জুন ( শুক্রবার) সন্ধ্যা ৬ টার দিকে এ চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের উপজেলার অাধুনগর খাস মাহল এলাকায় দূর্ঘটনা ঘটে।
আহত মোটর সাইকেল আরোহীর নাম আরফাত হোসেন ( ২৪)। সে উপজেলার অধুনগর সাতগড় এলাকার আশরফ মিয়ার পুত্র। ও চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী গেছে।
জানা যায়,ঘটনার দিন মোটর সাইকেল যোগে বাড়ী যাচ্ছিল আরফাত। বিপরীত মুখী আসা একটি সিএনজি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থল তার পায়ে মারাত্নকভাবে জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হবে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।