চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা পারকি সৈকতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ

প্রকাশ: ২০১৯-০৬-১৫ ১৫:৪১:২৩ || আপডেট: ২০১৯-০৬-১৫ ১৫:৪১:২৩

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে কায়সার মোহাম্মদ মিনহাজ (১৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

আজ শনিবার সকাল ১০ টায় ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রাম থেকে মিনহাজসহ ১৬ জন বন্ধু নিয়ে মাইক্রোবাস যোগে বেড়াতে আসেন পারকি সৈকতে।

সকাল সাড়ে ১০ টার দিকে বন্ধুদের সাথে ফুটবল নিয়ে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কায়সার মোহাম্মদ মিনহাজ।

সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ও জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র।
মিনহাজের সহপাঠি মোহাম্মদ ইসমাইল জানায়, আমরা সকালে ফটিকছড়ি ধর্মপুর গ্রাম থেকে ১৬ জন বন্ধু মাইক্রোবাসে পারকিতে বেড়াতে আসি।

কিছুক্ষণ পর একটি ফুটবল ভাড়া করে গোসল করতে নামি সৈকতে। হঠাৎ একটি জাহাজের দিকে আমাদের স্রোত টান দেয়। আমি বন্ধুদের সহযোগিতায় বেঁচে আসলেও মিনহাজকে আর খোঁজে পাইনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে আনোয়ারা ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *