চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

কর্ণফুলীতে গণধর্ষণের অভিযোগে ৫ বখাটে আটক

প্রকাশ: ২০১৯-০৬-১৫ ০০:০৬:২৫ || আপডেট: ২০১৯-০৬-১৫ ০০:০৬:২৫

জাহেদুল হক, আনোয়ারা :

কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নে গণধর্ষণের অভিযোগে ৫ বখাটেকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) রাত ১০টার দিকে এক কিশোরীকে ফুসলিয়ে জুলধার শুক্কুর ব্রিক ফিল্ডের পরিত্যক্ত ঘরে নিয়ে বখাটেরা রাতভর ধর্ষণ করে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

মনিরুল ইসলা বলেন, গণধর্ষণের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (১৪ জুন) ভোর পর্যন্ত অফিসার ইনচার্জ আলমগীর মাহমুদের নেতৃত্বে টানা অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়।
তারা হলো- চরলক্ষ্যার নুরুল ইসলামের ছেলে মো. ইলিয়াছ (৩২), জুলধার মো. ইউনুচের ছেলে জনাব আলী প্রকাশ চঙ্কু (৩০), পশ্চিম চরলক্ষ্যার আবুল কালামের ছেলে ইউনুছ (২৫), চরলক্ষ্যার মো. নুরুজ্জামানের ছেলে কামাল উদ্দীন (২৮), চরলক্ষ্যার মো. ইয়াকুবের ছেলে মো. সেকান্দর (৩৩)।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা গণধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান এসআই মনিরুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *