চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

কাতার বৃহত্তর ফটিকছড়ি সমিতির সভা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৬-১৫ ২৩:১৭:০৮ || আপডেট: ২০১৯-০৬-১৫ ২৩:১৭:০৮

 রফিকুল আলম : কাতারস্হ বৃহত্তর ফটিকছড়ি সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা গত ১৪ জুন ২০১৯ইং সমিতির সভাপতি আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। নাজমার দাওয়াত রেষ্টুরেন্টে অনুষ্টিত সভায় কোরআন তেলোয়াত করেন ধর্মীয় সম্পাদক হাফেজ আব্দুর রহমান। সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মুনচুর। সভায় বক্তব্যে রাখেন সহ সভাপতি আলহাজ্ব কাজী ফোরকান রেজা, সহ সভাপতি এস,এম, সাহেদুল আলম (সাহেদ) যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মইন উদ্দিন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া চৌধুরী অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শওকত হোসেন টিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাশেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জি আর চৌধুর এনাম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ কামাল পাশা তালুক দার, পাঠাগার সম্পাদক সাইফুদ্দিন তালুকদার লিটন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ শিহাব, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব উপ শ্রম ও কর্ম সংস্হান সম্পাদক মোহাম্মদ হারুন উপ ধর্মীয় সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম উপ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহুর আহমেদ সহ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহাবুদ আলম প্রমুখ।

সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৪ জুলাই অভিষেক অনুষ্টানের তারিখ নির্ধারণ করা হয় এবং অভিষেক অনুষ্টান কে সুন্দর ও সুচারুরূপে করার জন্য আলহাজ্ব কাজী ফোরকান রেজা কে আহবায়ক ও মোহাম্মদ মইন উদ্দিন কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি অভিষেক অনুষ্টান প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন এস,এম, সাহেদুল আলম (সাহেদ)জাকারিয়া চৌধুরী মোহাম্মদ মহিউদ্দিন নাসির উদ্দিন রেজাউল করিম রাশেদ। সভায় অপর এক প্রস্তাবে সমিতির বার্ষিক কর্মসুচী প্রনয়ণ করা হয় সর্বশেষ সকল সদস্যকে দশটি করে সদস্য ফরম বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *