মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৬-১৫ ২৩:৩১:০৫ || আপডেট: ২০১৯-০৬-১৫ ২৩:৩১:০৫
চকরিয়া অফিস : ফাঁশিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪জুন বিকাল তিনটায় হাসেরদীগি নিজস্ব কার্যালয়ে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাকের আহমদ সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার।
এসময় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সবুজ চৌধুরী, আনোয়ারুল কবির দুলাল, দেলোয়ার হোছন, শফিকুর রহমান পুতু, গিয়াস উদ্দিন, মো: বাবুল, কাজল মোহাম্মদ নয়ন, জয়নাল মেস্ত্রী, আহমদ হোছন গুরুতন, ফরিদ আলম। প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউছুপ। এসময় সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার। উপস্থিত সকল নেতাকর্মীদের সম্মতিতে আনোয়ারুল কবির দুলাল সভাপতি ও দেলোয়ার হোসেনকে পূনরায় সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।