চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় একদিনের ব্যাবধানে সাজাপ্রাপ্ত আরো এক আসামী গ্রেফতার

প্রকাশ: ২০১৯-০৬-১৫ ১৪:২৬:০৫ || আপডেট: ২০১৯-০৬-১৫ ১৪:২৬:০৫

বেলাল আহমদ,লামা বান্দরবান :

বান্দরবানের লামায় একদিনের ব্যাবধানে আরো একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
জানা যায়, লামা থানা সহকারী পুলিশ সুপার মো.রেজওয়ানুল ইসলাম এর নির্দেশে অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার সার্বিক সহযোগীতায়
এএসআই,রাম প্রসাদ, এএসআই, সুজন ভৌমিক ও সঙ্গীয় ফোর্সসহ ১৪ জুন রাতে অভিযান চালিয়ে
জি আর মামলা নং১২৯/১০ ধারা-৪৪৭/৪৪৭/৪৩৫ মামলার ২ বছর ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী জাফর আলমকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

জাফর আলম খেদারবান ভাংগাব্রীজ ৩০৬নং ফাইতং মৌজার মোস্তাক আহম্মদ এর ছেলে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেফতারকৃত জাফর আলমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *