আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-১৫ ০০:০০:০৮ || আপডেট: ২০১৯-০৬-১৫ ০০:০০:০৮
আবদুল হাকিম রানা, বীরকন্ঠ : পটিয়ার জিরি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্টান গতকাল কাজির হাট প্রাঙ্গনে বণার্ঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেরা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আ ক ম সামশুজ্জমান চৌধুরী, জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেব্রবত দাশ প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিমুল হক চৌধুরী, আমিনুল ইসলাম টিপু, এহসানুল হক, নুরুল আলম ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সাম্পাদক মো: সোহেল, শাহ আজিজ,জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ,শেখ জালাল, ছাড়া ও এতে জিরি ইউনিয়নের ৯ টি ওর্য়াড আওয়ামী লীগ,যুব লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্বা গন এতে বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আ ক ম সামশুজ্জমান চৌধুরী বলেন, জাতির পিতার কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ আজ যেমন উন্নয়নের রোল মডেল তেমনী তারই সুযোগ্য আস্হাভাজন পরীক্ষিত কর্মবীর পটিয়া থেকে বার বার নির্বাচিত এমপি মহান জাতিয় সংসদের প্রতিমন্ত্রী সম মর্যাদায় অধিষ্টিত মাননীয় হুইপ সামশুল হক চৌধুরীর নেতৃত্ব পটিয়া ও আজ সারা দেশে উন্নয়নের মাইল ফলক। যার ধারবাহিকতা রক্ষায় পটিয়াবাসী ঐক্যবদ্ব থেকে জননেতা সামশুল হক চৌধুরীর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি জাতির পিতার কন্যার ৫ লাখ হাজার কোটি টাকার উপরে ঘোষিত বাজেট কে স্বাগত জানিয়ে বলেন বিশ্ব মানবতার অগ্রদূত শেখ হাসিনার পক্ষেই কেবল এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব। কেননা অতিতে অনেকেই সরকারে ছিলেন। তারা উন্নয়নের নামে দেশের মানুষের টাকা হরিলুট করেছে।
অথচ আজ দিনের আলোর মতই পরিস্কার যে যেদিকেই থাকাবেন উন্নয়ন আর উন্নয়ন। যে কেবল শেখ হাসিনাই করে দেখিয়েছে। তিনি ঘোষনাই দিয়েছেন যে বাবা মা ভাই বোন ও স্বজনদের হারিয়ে তিনি এখন নিস্ব:। তার জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। বাংলার দু: খী মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই তার পিতার স্বপ্ন পূরন হবে। তাই আজ সুদৃঢ় চিত্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। আমরা বিশ্কাস করি যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে পথ হারাবে না বাংলাদেশ।