আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-১৫ ২৩:১৯:৪৮ || আপডেট: ২০১৯-০৬-১৫ ২৩:১৯:৪৮
আবদুল হাকিম রানা : পটিয়ার ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়্যাল ইন্সষ্টিটিউট এর নর্বনির্বাচিত কমিটি পটিয়া থেকে বার বার নির্বাচিত এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী’র সাথে তার নগরীর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তারা হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা। এ প্রতিষ্ঠান গুলোতে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে একযোগে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পুনরায় নবনির্বাচিত সভাপতি সাবেক চেয়ারম্যান হাজী জাফর আহমদ, প্রধান শিক্ষক জামাল উদ্দীন, পরিচালনা কমিটির সদস্য আবদুল মন্নান, আবদুল জব্বার, মামুনুর রশিদ, আবুল কাশেম, স্বপন কান্তি দে, জয়া বড়–য়া, গোপাল কান্তি নাথ, শিমুল কান্তি পাল, শাহানাজ আকতার প্রমুখ।
পরে হুইপ এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার ও সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন সুশিক্ষার মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকার নিরলস কাজ করছে।