চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

আলীকদমে উপজেলা পর্যায়ে বই পাঠ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৬-১৬ ২২:৪৮:৫৮ || আপডেট: ২০১৯-০৬-১৬ ২২:৪৮:৫৮

হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধি;

বান্দরবানের আলীকদমে উপজেলা পর্যায়ে বই পাঠ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই পাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান জেলা সরকারি গনগ্রন্থাগারের সহযোগীতায় জেলা সহকারী লাইব্রেরিয়ান মাশৈথুই চাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, ইউআরসির সহকারী ইন্সট্রাক্টর মোঃ আলমগীর সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা। প্রতিযোগীতা শেষে অতিথিরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *