চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

আওয়ামীলীগ দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন: রাউজান আওয়ামীলীগ

প্রকাশ: ২০১৯-০৬-১৭ ১৮:৩১:৪০ || আপডেট: ২০১৯-০৬-১৭ ১৮:৩১:৪০

প্রদীপ শীল, রাউজান:

আগামী ২৩শে রবিবার বাংলাদেশ অাওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা অাওয়ামীলীগের কার্যলয়ে এক প্রস্তুতি সভা ১৭ জুন সোমবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদের সভপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর জানে আলম জনি, আওয়ামীলীগের দপ্তর সসম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, তরুন আআওয়ামীলীগ নেতা আলহাজ্ব সাইফুল িসলাম চৌধুরী রানা, পৌর আআওয়ামীগ নেতা জসিম উদ্দিন, সোয়েইব খান, যুবলীগ নেতা আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী,দপ্তর সম্পাদক তপন দে, আবু ছালেক প্রমূখ।

প্রস্তুুতি সভায় কামাল উদ্দিন আহম্মদ বলেন আওয়ামীলীগ দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন। ইতিহাস ঐতিহ্য নিয়ে বিশ্ব পরিমন্ডলে সংগঠনটি আলোকিত সর্ববৃহৎ দল হিসাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। জমির উদ্দিন পারভেজ বলেন, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নিবেদন প্রান। তার যোগ্য নেতৃত্বগুণে আজ দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

২০৪১ সালে শেখ হাসির নেতৃত্বে এই বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। সাইফুল ইসলাম চৌধুরী রানা বলেন, আওয়ামীলীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিনত করেছে। বঙ্গবন্ধু দিয়েছে একটি স্বাধীন দেশ। শেখ হাসিনা এই দেশকে আত্ব মর্যাদা দিয়ে স্বর্গগত উন্নত দেশে রুপান্তর করেছে। সভায় আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচী ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *