চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

কক্সবাজারে গত ২৪ ঘন্টায় বন্দুক যুদ্ধে ৪ মাদক ব্যবসায়ীসহ ৫ জনের লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৯-০৬-১৭ ০০:১১:৩০ || আপডেট: ২০১৯-০৬-১৭ ০০:১১:৩০

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ  কক্সবাজারের সদর,টেকনাফ ও পেকুয়া উপজেলায় গত ২৪ ঘন্টায় বন্দুক যুদ্ধে চার মাদক ব্যবসায়ী সহ ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে টেকনাফে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী এবং সদরের ঈদগাওঁতে অপর এক মাদক ব্যবসায়ী বন্দুক যুদ্ধে নিহত হয়।এছাড়া পেকুয়ায় নিখোঁজের দুদিন পর অপরএক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।এর আগে ১৫ জুন রাতের প্রথম প্রহরে টেকনাফে আসামী নিয়ে পুলিশের মাদক উদ্ধার অভিযানে গেলে কথিত বন্দুক যুদ্ধে মোঃ রাসেল মাহমুদ (৩৬) নামে নারায়নগঞ্জের এক মাদক কারবারী নিহত হয়। এছাড়া কক্সবাজার শহরের আইবিপি রোড থেকে শহিদুল ইসলাম নামে এক চিহ্নিত ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী নিখোঁজ রয়েছে।

গত ২৪ ঘন্টায় এসব ঘটনার জেরে ইয়াবা কারবারি ও হুন্ডি চক্রের মধ্যে আতংক দেখা দিয়েছে। জানা যায়,১৫ জুন রাত ১২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক কারবারি নিহত হয়।এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হন। নিহতরা হলেন- কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার গবি সুলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের উপ- দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুছের ছেলে রাসেদুল ইসলাম সৌরভ (২২) ও চট্টগ্রামের আমিরাবাদ মাস্টার হাট এলাকার আবুল কাসেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)।র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি দেশীয় বন্দুক (এলজি) ও ২১ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন।

আহতরা হলেন- সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর (৩২) ও কনস্টেবল মোহাম্মদ সোহেল (২৮)।বন্দুকযুদ্ধে তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব। লে. মির্জা শাহেদ মাহতাব আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *