প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-১৭ ০০:০৫:০৪ || আপডেট: ২০১৯-০৬-১৭ ০০:০৫:০৪
প্রদীপ শীল, রাউজান: চট্টগ্রাম মিমি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, রাউজান হলদিয়ার কৃতি সন্তান, যুব সমাজের প্রতিকৃত মুহাম্মদ জিয়াউল হক চৌধুরী সুমন রাউজান ব্লাড ডোনার্স এর উপদেষ্টা মনোনীত হয়েছেন। মানবিক কল্যানে নিবেদিত সংগঠন রাউজান ব্লাড ডোনার্স আত্ব মানবতার সেবায় কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন ধরে।
সম্প্রতি তরুন আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন সংগঠনটির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় জিয়াউল হক সুমন বলেন, মানুষের কল্যানে যারা কাজ করে তারা মানবতার পূজারী। তারা প্রকৃত মানব প্রেমী। সকল মানুষের উচিৎ মানবতার মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করা।