চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলমের পিতার ইন্তেকাল

প্রকাশ: ২০১৯-০৬-১৭ ১১:০০:১৯ || আপডেট: ২০১৯-০৬-১৭ ১১:০৯:০০

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানির পিতা ও লোহাগাড়া পদুয়া আলী সিকদার পাড়া নিবাসী সমাজ সেবক ব্যবসায়ী আলহাজ্ব আহমদ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুমের ছেলে নুরুল আবছার সূত্রে জানাগেছে, ১৭ জুন (সোমবার ) সকাল ১০টার দিকে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যজনিত রোগে ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মরহুমের জানাযা শেষে দাফন করা হবে বলে জানা গেছে ।

লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানির পিতার মৃত্যুতে শোক জানিয়েছে লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি মো: শাহাব উদ্দিন চৌধুরী। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *