নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৬-১৮ ২৩:৩৮:০০ || আপডেট: ২০১৯-০৬-১৮ ২৩:৩৮:০০
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী রোবায়েদ উদ্দিন রোহানের অকাল মৃত্যু হয়েছে। আজ বিকাল ৫ টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়ায় রোহান মৃত্যুবরন করেন। জানা যায়, রোহান উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ স্কুর রোডের ব্যবসায়ী নাজিম উদ্দিনের বড় ছেলে। সে দক্ষিণ সাতকানিয়া সরকারী গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় হতে ২০১৯ইং সালের এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোহান দুপুর ২ টায় পেট ব্যথা অনুভব করলে তাকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ স্ট্রোক করলে আইসিইউ তে প্রায় ৩০ মিনিট নিবীড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিল। পরে বিকাল ৫ টায় মৃত্যুরকোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এই মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেনা। তার এভাবে অকালে চলে যাওয়ায় বন্ধু মহল থেকে শুরু করে এলাকাবাসীর মনে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়।
রোহান নিয়মিত বটতলী কেন্দ্রিয় জামে মসজিদে জামায়াতের সাতে ৫ ওয়াক্ত সালাত আদায় করত। অত্যন্ত ভদ্র ও লাজুক টাইপের ছেলে ছিল। বড়দের সম্মান ও শ্রদ্ধা করত। সবার সাথে সালামের মাধ্যমে কোশল বিনিময় করত। সে এস.এস.সি পরীক্ষার পরে ঐতিহ্য কম্পিউটার ইনস্টিটিউটের (কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স) নিয়মিত ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউট গভীরভাবে শোকাহত।
আগামীকাল ১৯ জুন (বুধবার) সকাল ১০টায় সামাজিক মসজিদ মাঠ প্রাঙ্গণে রোহানের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।