চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের অলিনগর থেকে দুই কোটি টাকার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

প্রকাশ: ২০১৯-০৬-১৯ ২৩:১৯:২৭ || আপডেট: ২০১৯-০৬-১৯ ২৩:১৯:২৭

 

ফেনীস্থ (৪ বিজিবি) বর্ডার গার্ড ব্যাটালিয়নের মিরসরাইয়ের অলিনগর বিওপির মঙ্গলবার রাতে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক টার্গেট ট্যাবলেট আটক করেছে।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান বলেন, অলিনগর বিওপির টহল দল মিরসরাই উপজেলার পূর্ব অলিনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১ লাখ ৯৯ হাজার ৭শ ৬০ পীস ভারতীয় যৌন উত্তেজক টার্গেট ট্যাবলেট রেখে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ট্যাবলেটগুলো জব্দ করতে সক্ষম হয়।

আটক ট্যাবলেটের সিজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার টাকা। আটককৃত ট্যাবলেটগুলো ফেনী কাষ্টমস্ এ জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *