প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-১৯ ০০:০৪:৩৫ || আপডেট: ২০১৯-০৬-১৯ ০০:০৪:৩৫
প্রদীপ শীল, রাউজানঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সদস্য, রাউজান পৌরসভার কাউন্সিলর রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য আজাদ হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ। সংবাদ পত্রে পাঠানো এক বিবৃতিতে জেলার সভাপতি এস এম শহিদুল্লাহ রনি ও সাধারণ সম্পাদক প্রদীপ শীল তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, একজন জনপ্রতিনিধির উপর সরকার বিরোধী সন্ত্রাসী আলমের পালিত পুত্রের ন্যাক্কারজনক হামলা সহ্যগুণ হারিয়ে ফেলার সামিল।
জামাত বিএনপি’র মদকপূষ্ট এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাশ্তি দিতে হবে। রাউজানের সংশ্লিষ্ট প্রশাসন শাস্তি প্রদানে ব্যর্থ হলে মুজিব রনাঙ্গনের সূর্য সন্তানদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। নেতৃবৃন্দরা সন্ত্রাসী আলমের পালিত পুত্রকে গ্রেপ্তার পূর্বক আাইননানুক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।