বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-১৯ ২৩:২৫:২০ || আপডেট: ২০১৯-০৬-১৯ ২৩:২৫:২০
বেলাল আহমদ : বান্দরবানের লামায় দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। জানা যায়,পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা মহোদয়ের সার্বিক দিক নির্দশনায় অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার সার্বিক সহযোগিতায় এএসআই, রাম প্রসাদ দাশ, এএসআই, সুজন ভৌমিক সংগীয় ফোর্স সহ ১৮ ও ১৯/০৬/২০১৯ ইং তারিখে লামার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সি আর মামলা নং – ৮৮/১৩( লোহাগাড়া) ধারা- ৩৭৯ পেনাল কোড এর ০১( এক) মাস ও ৩০০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী ১. মোঃ জসিম উদ্দীন(৩৪) পিতা- মোঃ ইউনুছ,সাং- আজিজনগর রোড় পাড়া,থানা লামা,বান্দরবান।
অপর আসামি লামা থানার মামলা নং- ৪ তারিখ ১৪/১১/১৬ ইং যাহার জি আর নং- ৯৯/১৬ ধারা- ৩৪ পেনাল কোড এর ১ ( এক) বছরের সশ্রম কারাদন্ড ১০০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ ( এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডপ্রাপ্ত আসামী- ও রোয়াংছড়ি থানার জিআর নং৫৬/১৭ ধারা- ৩৭৯ পেনাল কোড এর আসামী ১. কায়সার মিয়া প্রকাশ সাগর(২০), পিতা – মোঃ নুরুচ্ছাফা, সাং- বৈক্ষ্যমঝিরি মেউলারচর,০৫ নং ওয়ার্ড,০২ নং লামা সদর ইউপি,থানা লামা, বান্দরবান।দ আসামীদ্বয়কে সাজা পরোয়ানা মুলে গ্রেফতার করে লামা থানা পুলিশ।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেফতারকৃত দু আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।