আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৬-১৯ ২২:৫৮:২৪ || আপডেট: ২০১৯-০৬-১৯ ২৩:০২:১৬
আলাউদ্দিন,বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে আলোকিত পানত্রিশা গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মের ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় বৈঠক ও লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
১৯ জুন ( বুধবার) বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী।প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো সাইফুল ইসলাম।
রেজাউল বাহার রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুটিবিলার সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, শিক্ষক মাহাবুবর রহমান চৌধুরী, শিক্ষক আক্কাছ আলী, ইউপি সদস্য জানে আলম জানু প্রমুখ ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চুনতির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ।