জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-২০ ০০:০৭:৫১ || আপডেট: ২০১৯-০৬-২০ ০০:০৭:৫১
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ শরীফ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর ৬ আষাঢ় মোতাবেক উপজেলার বটতলী গ্রামস্থ দরগাহ প্রাঙ্গণে এই ওরশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দরগাহ পালা কমিটি ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
গতকাল বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে ভক্ত-অনুরক্তরা দরবারে আসতে শুরু করেছে। ওরশ ঘিরে উপজেলার ১১ ইউনিয়নে ভক্তদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। দরগাহ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় কবিগান,জারিগান ও ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও পুরো এলাকায় বসেছে গ্রামীণ মেলা। এদিকে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ওরশ নির্বিঘœ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,ওরশে আইন-শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে রাখতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।