চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর সরলে র‌্যাব পুলিশের যৌথ অভিযানে ডাকাত সরদার জাফরসহ ২ জন নিহত

প্রকাশ: ২০১৯-০৬-২১ ১৬:৫৮:০১ || আপডেট: ২০১৯-০৬-২২ ২২:৫৫:০৮

বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালীর উপকূলীয় সরল এলাকায় র‌্যাব, পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর যৌথ অভিযানে ডাকাত সরদার জাফরসহ ২ ডাকাত সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরো কমপক্ষে ২০ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। আজ (২১ জুন) শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ সরল এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দক্ষিণ সরল এলাকায় ডাকাতদলের বৈঠকের খবরে র‌্যাব ও পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় এলাকার নির্যাতিত শত শত মানুষ ডাকাত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে সহযোগীতায় এগিয়ে আসে। অভিযানে ডাকাত সরদার ও উপকূলের ত্রাস জাফর ডাকাত, তার ভাই ডাকাত খলিল ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে।এসময় ঘটনাস্থল থেকে র‍্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তলসহ ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি এবং রাম দা উদ্ধার করে।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) কামাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে আরো ২০ জন ডাকাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাব পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে জাফর ডাকাত ও তার ভাই খলিলুর রহমানের মৃত্যু হয়। তারা উভয়ে দক্ষিণ সরল এলাকার জয়নাল আবেদীনের পুত্র। জাফর ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, খুন ও ডাকাতিসহ ৩৩টি মামলা রয়েছে এবং তার ভাইয়ের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। স্থানীয় জনগনের অভিযোগের ভিত্তিতে আইনশৃংখলা বাহিনী এই অভিযানে নামেন বলে জানান ওসি কামাল।

এদিকে ২ ডাকাত সন্ত্রাসী নিহত হওয়ার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসার পাশাপাশি এলাকার নির্যাতিত মানুষ র্যাব পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *