চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক পাচারকারী আটক

প্রকাশ: ২০১৯-০৬-২২ ২৩:০০:৪৪ || আপডেট: ২০১৯-০৬-২২ ২৩:০০:৪৪

 মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯০ পিছ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। শুক্ররবার (২১ জুন) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঠান্ডা ঝিরি এলাকা থেকে দিল মোহাম্মদকে আটক করা হয়। সে ঐ এলাকার মোঃ অাব্দু রহমানে ছেলে।

নাইক্ষ্যংছড়ির থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অানোয়ার হোসেন সংবাদিকদের জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঠান্ডা ঝিরি এলাকায় পুলিশের একটি দল বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ হাতে নাতে তাকে আটক করতে সক্ষম হন পু্লিশ। আটক দিল মোহাম্মদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *