চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৬-২২ ২৩:০৪:০৫ || আপডেট: ২০১৯-০৬-২২ ২৩:০৪:০৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী পাড়া কেন্দ্রে দিন ব্যাপি বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে এন.জেড.একতা মহিলা সমিতির বাস্তবায়নে নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ১১ টায় স্কুল ফিডিং প্রোগ্রামের এফ.এম ওসমান সরওয়ারের পরিচালনায় নারী উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন প্রদার করেন স্কুল ফিডিং প্রোগ্রাম বাইশারী ইউনিয়নের ফিল্ড মনিটর মোঃ আব্দুর রশিদ। তিনি এসএমসি এবং পিসিএনসিতে নারীর ভূমিকাকে আরো উৎসাহিত করা, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে এইচআইভি/এইডস্ সম্পর্কে সচেতন করা, পয়:নিস্কাশন বিষয়ক শিক্ষা, বিদ্যালয়ের আঙ্গিনায় সবজি বাগান স্থাপন ও দূর্যোগের ঝুকি কমানো সহ স্কুল গমনোপযোগী শিশুদের মৌলিক শিক্ষা কার্যক্রম অধিকতর অংশগ্রহন বৃদ্ধি করার বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন।

এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী ব্যবস্তাপক সুশীল চাকমা,আবদুর রহিম,নুরুল কবির রাশেদ,, বাইশারী ইউনিয়ন পরিষদের, মহিলা ইউপি সদস্যা সেলিনা আক্তার (বেবি) এছাড়াও পাড়া কেন্দ্রের পাড়া কর্মী, পিসিএমসি কমিটির সভাপতি, মহিলা সদস্যা সহ মোট ৩৫ জন উপস্থিত ছিলেন। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী ব্যবস্তাপক সুশীল চাকমা বলেন, আজকের কর্মশালার মাধ্যমে নারীর সচেতনতা রোধ জাগ্রত করে নারীরা চাকুরী ও সব পেশায় তাদের জ্ঞানের প্রসার ঘটানোর যে প্রয়াস, তা ধারণা পাচ্ছে।

তিনি আরো বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকের গুরুত্বপূর্ণ কর্মশালায় দিকনির্দেশনা মূলক জ্ঞান পাচ্ছি। তিনি বিশ্ব খাদ্য কর্মসূুিচ ও বাস্তবায়নকারী সংস্থা এনজেড একতা মহিলা সমিতিকে এ ধরনের জ্ঞান মূলক ও সব ক্ষেত্রে নারীর ভূমিকা নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কর্মশালা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *