প্রকাশ: ২০১৯-০৬-২২ ২২:৫৯:১৫ || আপডেট: ২০১৯-০৬-২২ ২২:৫৯:১৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (২১ জুন) বিকেলে পোমরা ইউনিয়ন পরিষদের হল রুমে সংগঠনের সভাপতি ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ’র সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক এমরানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের আলকাদেরী।
উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এসএম মোক্তারুল মোস্তফা টিপু। বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা এস.এম আবদুল কাদের, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যাপক মাওলানা সাইফুল আলম মাসুদ, আকবর শাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, কদলপুর হামেদিয়া মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফোরকান, প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক,অর্থ সম্পাদক মাওলানা আবদুল হামিদ, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন শাওন, নির্বাহী সদস্য ক্বারী হাছান, মাওলানা সিদ্দিকুর রহমান,প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ গোলাম কিব্রিয়া, এডভোকেট ফরহাদ উদ্দীন, ব্যাংকার আবু ছালেহ,এখলাছুল রহমান, ফয়সাল আলম,রবিউল হোসাইন মুন্না, হোসাইন কাদেরী, ইকবাল হোসাইন, আশরাফুল আমিন,আরিফুল ইসলাম প্রমুখ।