চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশ: ২০১৯-০৬-২৩ ২৩:৫০:৫০ || আপডেট: ২০১৯-০৬-২৩ ২৩:৫০:৫০

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ অফিসে বিশাল কেক কেটে শুভসূচনা করেন। এর পর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের চির জাগ্রত বাংলাদেশ চত্ত্বর থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়। র‌্যালী শেষে আওয়ামীলীগ অফিসের সম্মেলন কক্ষে সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বারের সঞ্চালনায় আলোচনা সভা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আওয়ামীলীগের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে আলোচনায় সভায় বক্তব্য রাখেন। এসময় অনন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, ,প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যানে ওয়ান চাক্, ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, আওয়ামীলীগ প্রবীণ নেতা মোজাফ্ফর আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আব্দু সাত্তার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল কৃষকলীগ নেতা মোঃ আলী, সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু,যুব মহিলা নেত্রী সানজিদা আক্তার রুনা, সরকারি এম,এ কালাম ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু,ছাত্রলীগ নেতা ইফতেখার আবরার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *