জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-২৪ ০০:২২:২৪ || আপডেট: ২০১৯-০৬-২৪ ০০:২২:২৪
আনোয়ারা প্রতিনিধি :
আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনোয়ারায় প্রবীণ নেতাদের সংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুলহক চৌধুরী,দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা সামশুদ্দিন আহমদ চৌধুরী, আবুজাফর, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল জলিল আজাদ, বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আবুহানিফ প্রমুখ। অনুষ্ঠানে ১১ ইউনিয়নের ২২জন প্রবীণ আওয়ামীলীগ নেতাকে ক্রেষ্ট প্রদানের মধ্যদিয়ে সংবর্ধিত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় কণ্ঠশিল্পীনা দিয়া পারভিন পারুল গান পরিবেশন করে নেতাকর্মীদের মাতিয়ে তোলেন।