জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-২৪ ০০:০৭:০২ || আপডেট: ২০১৯-০৬-২৪ ০০:০৭:০২
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রাম দক্ষিণ জেলাজাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড়স্থ একটি সামাজিক কেন্দ্রে এ সভা হয়। নব গঠিত জাপা দক্ষিণ জেলা কমিটির আহবায়ক নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে সভায় প্রধানঅতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য সুজন দে। জাপা দক্ষিণ জেলা কমিটির সদস্য সচিব আবদুররব চৌধুরী টিপুর সঞ্চালনায় সদস্যদের মধ্যে বক্তব্য দেন জসিমুল আনোয়ার খান ,বোরহান উদ্দিন ফারুকী,মোহাম্মদ হারুন,মোহাম্মদ সালাম,মাহমুদুলহক বেঙ্গল,আমিনুর রশিদ,হান্নান চৌধুরী,কাজী মুজিবুর রহমান,ইউসুফ চৌধুরী ও সোনামিয়া,উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম,নাছির উদ্দিন,মোরশেদ মেম্বার,নাজিম উদ্দিন,রূপেশ সরকার,মাওলানা সামশুদ্দিন,নাসির উদ্দিন,নুর হোসেন,সিরাজুল ইসলাম ও আহমদ হোসেন প্রমুখ। সভায় নেতারা উপজেলা কমিটি বিলুপ্ত করে আগামী ২০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।