চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

বৃদ্ধের লাশ হাসপাতালে রেখে পালালেন বাকিরা!

প্রকাশ: ২০১৯-০৬-২৪ ০০:০০:১৪ || আপডেট: ২০১৯-০৬-২৪ ০০:০০:১৪

আনোয়ারা প্রতিনিধি :
প্রথমে তিন-চারজন লোক একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক বৃদ্ধকে ধরাধরি করে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। এরপর স্বজনদের খবর দেওয়ার কথা বলে ওই বৃদ্ধকে হাসপাতালে রেখে দ্রুত সটকে পড়েন তারা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান,ওই বৃদ্ধ আগেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল রবিবার বেলা ১টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঈশিতা আইরিন জানান,অজ্ঞাতনামা তিন-চারজন লোক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এরপর রোগীর ইসিজি পরীক্ষা করার ফাঁকে তারা রোগীর স্বজনদের খবর দেয়ার কথা বলে সটকে পড়েন। তবে ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *