আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-২৫ ২২:৪৯:২৭ || আপডেট: ২০১৯-০৬-২৫ ২২:৪৯:২৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলাদেশ ইসলামী যুবসেনার ৩৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে শুক্রবার বিকাল বেলা পটিয়ায় সংগঠনের কার্যালয়ে জেলা সভাপতি মাস্টার মুহাম্মদ কমরুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মো.রেজাউল করিম তালুকদার, উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ শিবলী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা সম্পাদক অ্যাডভোকেট এ.ডি এম আরুচ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক জোবাইরুল হক, মাস্টার মুহাম্মদ জালাল উদ্দীন, সালাউদ্দীন খোকন, আবুল কালাম, ফারুক আহমেদ, আসহাব উদ্দীন মুরাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ফ্রন্ট কেনদ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মো, রেজাউল করিম তালুকদার বলেন, দেশে বর্তমান যুব সমাজ নেশাগ্রস্থ হয়ে ধ্বংশের পথে, যুব সমাজকে দেশের চলমান সংকট নিরসনে ভূমিকা রাখতে হবে। কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে হলে যুব সমাজকে ইসলামী ভাব ধারায় পরিচালনা করতে হবে। ইসলামী যুব সমাজকে দেশ প্রেম ও কোরআন সুন্নাহ ভিত্তিতে কর্মকান্ড পরিচালনা করতে পাড়া মহল্লায় এখন থেকে প্রস্তুতি নেয়ার আহবান জানান।