চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার ছনহরায় পুকুরে ডুবে এক শিশু নিহত

প্রকাশ: ২০১৯-০৬-২৫ ২২:৫৫:৩০ || আপডেট: ২০১৯-০৬-২৫ ২২:৫৫:৩০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলমদার পাড়া গ্রামের বড় মৌলভী বাড়ির মো. হোসেন (আঙ্গুর)’র ১ম শিশু কন্যা মোছাম্মদ সাবিহা তাবাস্সুম (৭) আজ মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে গেলে সবার অজান্তে পানিতে ডুবে অজ্ঞান হয়ে যায়। সে চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাবাস্সুমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *