চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা

প্রকাশ: ২০১৯-০৬-২৫ ২২:৫১:৫২ || আপডেট: ২০১৯-০৬-২৫ ২২:৫১:৫২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচি ও অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাব্বির রহমান সানি, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার আন্তরিক।

এতে যে কোন নাগরিক তাদের প্রয়োজনীয় তথ্য যে কোনো দপ্তরে চাইতে পারবে। যা না পেলে তথ্য কমিশনে আপিল করতে পারবে। তবে সরকারী ৮ প্রতিষ্ঠান এর সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত বিধায় তাদেরকে এ আইনের বাইরে রাখা হয়েছে। এছাড়া তথ্য প্রদানে ব্যর্থতার জন্য শাস্তির ও বিধান রয়েছে বলে এতে তথ্য তুলে ধরে এ আইনের সুফল জনগণের দৌরগোড়ায় পৌঁছাতে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *