আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-২৫ ২২:৪৬:১৯ || আপডেট: ২০১৯-০৬-২৫ ২২:৪৬:১৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত রেনেসাঁ কম্পিউটার টেকনিক্যাল ইনষ্টিটিউট এর উদ্যোগে গতকাল রবিবার সকালে কবির মার্কেটস্থ রেনেসাঁ কার্য্যালয়ে বিদায় বরণ ও পুরুষ্কার বিতরণী অনুষ্টান রেনেসাঁ কম্পিউটার ইনষ্টিটিউট এর পরিচালক মোঃ আব্দুল হক রানার সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক প্রথম আলো পটিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন পটিয়া সাংবাদিক সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, নবারুণ শিশু শিক্ষা নিকেতন প্রতিষ্টাতা বিপ্লব চৌধুরী, এতে বক্তব্য রাখেন মিফতাহুল জান্নাত, ফারজানা চৌধুরী মিলি, জেবুন্নেসা খানম, ফয়সাল ইসলাম, জিয়াউল হক, মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
এ অনুষ্টানে কম্পিউটার মডেল টেষ্ট পরীক্ষায় পুরষ্কার প্রাপ্তরা হলেন লুৎফুননেছা, মিফতাহুল জান্নাত, নাজমুন নাহার মীম, স্পোকেন ইংলিশ পরীক্ষায় পুরুষ্কার প্রাপ্তরা হলেন মোঃ তৌহিদুল আলম সিফাত, উম্মে কুলসুম তাসফি, আসমাউল রহমান। উল্লেখ্য আগামী ৫ জুলাই শুক্রবার দক্ষিণ চট্টগ্রামের কম্পিউটার পরিক্ষার কেন্দ্র রেনেসাঁ কম্পিউটার টেকনিক্যাল ইনষ্টিটিউট এর ভেন্যুঃ পটিয়া সরকারী কলেজে সারা বাংলাদেশের ন্যায় সকাল ১০ টা থেকে একযোগে কম্পিউটার পরীক্ষা অনুষ্টিত হবে বলে সভা সুত্রে জানানো হয়।