চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর কর্তৃক জাতীয় পদক অর্জন করায় জমির উদ্দীন পারভেজ সংবর্ধিত

প্রকাশ: ২০১৯-০৬-২৬ ২৩:০২:৩৬ || আপডেট: ২০১৯-০৬-২৬ ২৩:০২:৩৬

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি : রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বৃক্ষ বন্ধু জমির উদ্দিন পারভেজ তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষ রোপনে জাতীয় পদক অর্জন করায় সংবর্ধিত করেছে রাউজান উপজেলা যুবলীগ। ২৬জুন মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয় চত্তরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের পুষ্পিত শুভেচ্ছা জানান যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ নাছের, যুগ্ন সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, দপ্তর সম্পাদক তপন দে সমাজ সেবা সম্পাদক – মোঃ আসাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য সবুজ দে বানু, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আবু ছালেক, দপ্তর সম্পাদক মোঃ মিজান, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আওয়াল সুজন, মোঃ তারেক প্রমূখ।

এসময় দলীয় নেতাকর্মীদের জমির উদ্দিন পারভেজ বলেন, দেশের জন্য, সমাজের জন্য, সর্বোপরি মানুষের জন্য কাজ করলে কোনদিন বৃথা যায় না। আমি চাই রাউজান যুবলীগ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করুক প্রতিটি নেতাকর্মী। তিনি বলেন, শেখ হাসিনা যুব সমসজকে দেশ গড়ার হাতিয়া হিসাবে মনে করে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী রাউজান যুবলীগকে সুসংগঠিত সংগঠন মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *