চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে গণপিটুনীতে চোর নিহত

প্রকাশ: ২০১৯-০৬-২৬ ২৩:০৫:২২ || আপডেট: ২০১৯-০৬-২৬ ২৩:০৫:৪৮

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে সাধারণ মানুষের গণপিটুনীতে এক চোর নিহত হয়েছে। তার নাম কবির আহম্মদ (৩৫)। সে পটুয়াখালী সদর থানাধীন গাবুয়া মোল্লাবাড়ির আমজাদ মোল্লার পুত্র। বুধবার ভোর ৫টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করে। মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কবির নিজামী জানান, স্থানীয়রা ভোরে তাকে এক চোর আটক করে গণপিটুনীতে মেরে ফেলার খবর দেয়।

পরে তিনি বিষয়টি মিরসরাই থানা পুলিশকে অবহিত করেন। নিহতের ভাই মিজানূর রহমান জানান, তার ভাই কবির আহম্মদ প্রতিদিন গভীর রাতে ঘর থেকে বেরিয়ে যেত। তবে কোথায় যেত তিনি তা জানেন না। কবির আহম্মদ মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো বলে জানান তিনি। মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, বুধবার ভোরে স্থানীয় একজন তাকে ফোন করে বলে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী চৌধুরী বাড়িতে এক চোর আটক করেছে স্থানীয়রা। পরে তিনি তাৎক্ষণিক মিরসরাই থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পাঠান। কিন্তু ওই টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে স্থানীয়রা চোরটিকে গণপিটুনীতে মেরে ফেলেছে। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, স্থানীয় এক মহিলা দাবি করেন চুরি করতে গিয়ে চোর কবির আহম্মদ এক মহিলার গায়ে হাত দেয়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে কবির আহম্মদকে গণপিটুনি দিতে থাকে। এতে তার মৃত্যু হয়। এবিষয়ে মায়ানী ইউনিয়ন পরিষদের চৌকিদার রতন বড়–য়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *