হিল্লোল দত্ত আলীকদম প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনগণকে অবহিতকরন ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় লামা উপজেলা তথ্য অফিসের আয়োজনে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনগণকে অবহিতকরন ও সম্পৃক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল।
২ নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন লামা জেলা তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরী সহ অত্র পরিষদের ওয়ার্ড মেম্বার ও স্থানীয় জনসাধারন। আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা এবং ২০৪১ সালে মধ্য বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল বলেন সরকার প্রায় সকল সেক্টরে প্রভূত সাফল্য অর্জন করেছে।
জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশুর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান অবকাঠামো উন্নয়ন প্রভৃতি বিষয়ে সরকারের অর্জিত এ সাফল্য সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, এ উপলক্ষে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় কাজ করছে সরকার।