চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে জমির উদ্দিন পারভেজ প্রধানমন্ত্রী হতে জাতীয় পদক অর্জন করায় স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০৬-২৭ ২৩:৩১:৩৩ || আপডেট: ২০১৯-০৬-২৭ ২৩:৩১:৩৩

 প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক বৃক্ষ রোপনে তৃতীয় বারের মতো জাতীয় পদক অর্জন করায় রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজকে সংবর্ধিত করেছে রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ২৭জুন রাউজান মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে সামনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শওকত হোসেনের সঞ্চালনায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিল্পব, ফোরখান উদ্দিন, এস এম আব্দুল্লাহ আল্ জাবেদ, রুবেল , একে এম বখতিয়ার প্রমুখ।

এসময় প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেন, জমির উদ্দিন পারভেজ আওয়ামী পরিবারের নিবেদিত প্রাণ। আমাদের অভিবাবক জন নেত্রী শেখ হাসিনা তাকে বার বার মূলায়ন করে কর্মীর প্রতি কাজের স্বীকৃতি দেয়েছে। মমতাময়ী নেত্রীর প্রতি রাউজান বাসী কৃতঋণী। শেখ হাসিনা সরকার ও আমাদের নেতা এবিএম ফজলে করিম চৌধুরী যতদিন দলের হাল ধরবেন ততদিন পারভেজের মতো ত্যাগী নেতার মূলূয়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *