চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ফুলের দোকানী নিহত

প্রকাশ: ২০১৯-০৬-২৮ ২৩:৪৯:৩০ || আপডেট: ২০১৯-০৬-২৮ ২৩:৪৯:৩০

পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় এক ফুলের দোকানী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।তার নাম মো: জাহাংগির আলম। তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের শরৎ মহাজন হাটের ফুলের ব্যাবসায়ী বলে জানা গেছে। জানা যায় ২৭ জুন বৃহস্পতিবার বিকাল সাডে ৫ টায় আনোয়ারা থানা সংলগ্ন এলাকায় মটর সাইকেলের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ফুল ব্যাবসায়ী জাহাংগীর গুরুত্বর আহত হলে স্হানীয় লোকজন থাকে ঘটনাস্হল থেকে উদ্বার করে স্হানীয় আনোয়ারা স্বাস্হ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে শোভনদন্ডি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিফ জানান।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *