চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

গর্জনিয়ায় স্বামীর সঙ্গে রাগ করে বিষপানে স্ত্রীর আত্নহত্যা

প্রকাশ: ২০১৯-০৬-২৯ ২৩:৫২:৫৫ || আপডেট: ২০১৯-০৬-২৯ ২৩:৫২:৫৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি গ্রামে- স্বামীর সঙ্গে রাগ করে পারভিন আক্তার মুন্নি (২৪) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। তিনি একই ইউনিয়নের পূর্ব বোমাংখিল এলাকার মোঃ কাশেমের মেয়ে। পরিবার সূত্র জানা যায় শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ১১টায়র সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মুন্নি মারা যান। এর আগের দিন বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৮টার দিকে স্বামী আতাউল্লাহর সঙ্গে মানঅভিমান করে গোপনে বিষপান করেন।

পরে বিষয়টি জানতে পারলে স্বামীসহ অন্যান্যরা তাকে মুমূর্ষ অবস্থায় রাতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। পারভিন আক্তার মুন্নি এক ছেলে ও দুই কণ্যা সন্তানের জননী। তার চাচাতো ভাই নুরুল কবির মুঠোফোনে বলেন- ‘স্বামীর সঙ্গে রাগ করেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনার বিষয়ে পরিবারের সকলেই মর্মাহত। রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার (২৯ জুন) সকালে পারভিনের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ঐদিন বিকালে পূর্ব থিমছড়ি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *