মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৬-২৯ ২৩:৫০:১৩ || আপডেট: ২০১৯-০৬-২৯ ২৩:৫০:১৩
চকরিয়া অফিস: চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন, ফাঁশিয়াখালী ইউনিয়নে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন করা হয়েছে। এই ইউনিয়নে কোন মাটির রাস্তা নেই। জীবন মান উন্নয়ন ও শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ২০১২সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেলের নামে ৪র্থ ও ৫ম শ্রেণি পর্যন্ত আন্ত: ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। যতদিন এই পরিষদ থাকবে ততদিন এই মেধাবৃত্তি পরীক্ষা চালু থাকবে। গিয়াস উদ্দিন চৌধুরী আরও বলেন, ডেলে সাজিয়ে দেশের অন্যতম ইউনিয়ন হিসেবে সুনাম কুড়িয়েছে। চুরি-ডাকাতি, দখল, হানাহানি বন্ধ করা হয়েছে।
সুষ্ঠভাবে গ্রামীণ বিচার ব্যবস্থার কারণে এই ইউনিয়নে সামাজিক অপরাধ অনেকখানি কমে গেছে। গতকাল ২৯জুন বিকাল তিনটায় ফাঁশিয়াখালী ইউনিয়নের উদ্যোগে শেখ রাসেল আন্ত: ইউনিয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও ফাঁশিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক ও ইউনিয়ন পরিষদের সচিব নুরুল কবির।
এসময় আরও বক্তব্য রাখেন মাষ্টার আহম্মদ কবির, মাষ্টার আনোয়ার, দিগরপানখালী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষ মাষ্টার আনোয়ার হোছাইন, রাজারবিল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসীর আহমদ, আদর্শ ইসলামী একাডেমির সুপার মৌলভী জামাল উদ্দিন, হাজিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফা, পুকপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা ফেরদৌস, ঘুনিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, ছাইরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের আহমদ, ফাঁশিয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম, ফাঁশিয়াখালী মহিলা মাদ্রাসার সুপার মৌলভী রুহুল আমিন, ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মাহাবুব আলম, ইউপি সদস্য এজাহার হোসেন, নুরুল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাইমুল হক, নারী সদস্য মুশির্দা বেগম, শিরিন আক্তার ও ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন। পরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি।