আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৬-৩০ ০১:৪৯:১৪ || আপডেট: ২০১৯-০৬-৩০ ০১:৪৯:১৪
আলাউদ্দিন, লোহাগাড়া:
লোহাগাড়া বটতলী শহর পরিচালনার নব গঠিত আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ জুন (শনিবার) রাত ৯ টায় সিটিজেন পার্ক হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া লোহাগাড়া) সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী।
স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন হিরু। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,এসএম আবদুল জব্বার,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,দক্ষিণ জেলা যুবলীগ সদস্য নুরুল আলম জিকু,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোঃ নুরুল হক নুনু,বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন,প্রবীণ হোমিও প্যাথিক চিকিৎসক ডাঃ আবিদুর রহমান,ডাঃ আখতার আহমেদ, চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া,
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ্ব মুহাম্মদ ফজলুল হক আজাদ,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক প্রবীণ ব্যবসায়ী আবুল বশর,নবগঠিত কমিটির সদস্য মুহাম্মদ আবদুল মালেক সওদাগর,মুজিবুর রহমান দুলু প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে বটতলী বাজারের সকল মার্কেটের ব্যবসায়ীবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।